তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
উজানে ভারতের অরুণাচল প্রদেশে ভারি বৃষ্টি ও দেশের অভ্যন্তরে অতি ভারি বৃষ্টির কারণে রংপুর অঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছে।
উজান থেকে ধেয়ে আসা ঢলে তিস্তাসহ উত্তরাঞ্চলের অঞ্চলের অন্যান্য নদ-নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে বিপদও। নদী তীরবর্তী নি¤œাঞ্চল তলিয়ে যাওয়ার সঙ্গে নতুন করে ভাঙনও দেখা দিয়েছে।
পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে এলজিইডির ১৪ লাখ টাকা ব্যয়ে বসানো বাঁশের পাইলিং ভেঙে গেছে। এতে হুমকির মুখে রয়েছে সেতুসহ রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন এই সড়ক সেতু হয়ে অন্তত ৩০-৩৫ হাজার মানুষ যাতায়াত করে থাকে।
সকালে সরেজমিনে দেখা যায়, সেতুটির উত্তর-পশ্চিম প্রান্তে নির্মিত ৯০০ মিটার সেতু রক্ষা বাঁধের ১৫০ মিটারের বেশি অংশ ভেঙে গভীর গর্ত তৈরি হয়েছে। এতে চরম ঝুঁকিতে রয়েছে রংপুর-লালমনিরহাট জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা। দ্রুত স্থায়ী সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়ক ধ্বসে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ^াস দিয়েছে প্রশাসন।
এদিকে, তিস্তা নদীতে পানিপ্রবাহ বেড়ে যাওয়াতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদী তীরবর্তী নি¤œাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে। পানি আরও বাড়লে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা-সংলগ্ন নি¤œাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ফসলি জমি পানিতে ডুবতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নে সেতু রক্ষা বাঁধে ধ্বসের কারণে তিন গ্রামের ১ হাজারের বেশি পরিবার হুমকির মুখে রয়েছে।
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, গত বছর যখন সেতু রক্ষা বাঁধটিতে ভাঙন ধরে তখন আমরা এলজিইডিকে বলেছিলাম ব্লক দিয়ে ভাঙন ঠেকাতে। কিন্তু তখন তারা সেটা শোনেননি। ১৪ লাখ টাকা দিয়ে সামনে বাঁশের পাইলিং করেছিল। এবার সেই পাইলিংও শেষ, আবারও ভাঙন দেখা দিয়েছে। এ পরিস্থিতি ঠেকানো না গেলে সেতুর অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। তারা শুধু সরকারি অর্থ নয়-ছয়ের কারণেই এই পরিণতি।
অন্যদিকে, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় বন্যার শঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে নদীর দুই তীর উপচে চরাঞ্চলের আবাদি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতে উত্তরের চার জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি থাকতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাটের বিভিন্ন উপজেলার নদী তীরবর্তী নি¤œাঞ্চলের কিছু ফসলের খেত পানিতে ডুবে গেছে। একই অবস্থা কুড়িগ্রামেও। তিস্তা নদীর পাশাপাশি দুধকুমর, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানিও বাড়তে শুরু করেছে। ফলে নদনদী তীরবর্তী এ জেলার চরাঞ্চলের মানুষজন পড়েছেন দুশ্চিন্তায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












