সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই -আমীর খসরু
, ০৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন ও সংবিধান সংশোধন নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়েই করতে হবে, এর বাইরে কোনোভাবেই তা সম্ভব নয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর নীলক্ষেতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, সংবিধানের যেকোনো সংশোধন করতে হলে সংসদের মাধ্যমেই করতে হবে। এর জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, তা সংসদের বাইরে সম্ভব নয়।
তিনি অভিযোগ করে বলেন, যারা আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে গণতন্ত্রে কিংবা সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করে না। তারা ঠিক কী চায়, তা নিজেরাও জানে না।
রাজনীতিতে সহনশীলতা ও সম্মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আমীর খসরু বলেন, আমরা যতই সংস্কার করি, যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলাই, তাহলে কোনো সংস্কারই কাজে আসবে না। অন্যের মতামতকে সম্মান করতে হবে। সহনশীল হতে হবে। তাহলেই আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)