‘উনারা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত’ -জুলাই শহীদের বাবার আক্ষেপ
ফেনী সংবাদদাতা:
‘অনেক আসামি দেশের বাইরে চলে গেছে। আবার অনেকে দেশে থাকার পরেও এখনো আইনের আওতায় আসেনি। বিচার নিশ্চিত না হলে আমাদের হাজারো সন্তানের রক্ত ও আত্মত্যাগ বৃথা যাবে। কোটি কোটি টাকা বা অট্টালিকা আমরা চাই না। সন্তানের হত্যাকা-ে জড়িতদের বিচারই একমাত্র চাওয়া’ -এভাবেই নিজের হতাশা ও আক্ষেপের কথাগুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহম্মদ।
অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতি হতাশা ব্যক্ত করে তিনি বলেন, উনারা (ছাত্ররা) বিভিন্ন রাজনীতি নিয়ে ব্যস্ত। এখন রাজনৈতিক দল নিয়ে এসেছে। শহীদ পরিবারের দিকে কে তাকাবে? এজন্যই এখনও বাধ্য হয়ে রাস্তাায় নামতে হয়। আমরা ন্যায্য ও প্রাপ্য অধিকার চাই।
শ্রাবণের বাবা নেছার আহম্মদ বলেন, আমাদের এখন আর কোনো আনন্দ নেই। আখিরাতে ছেলের সঙ্গে দেখা হলে সেদিনই আনন্দ হবে। বুকে পাথর নিয়ে চলাফেরা করি। কাউকে বলতেও পারিনা একমাত্র সন্তান হারানোর এ কষ্ট।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।