আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না -স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু দলটি কোনো ধরনের অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
৫ আগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা শঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেভাবে সহযোগিতা করছেন, তাতে কোনো ধরনের ভয় বা উদ্বেগের কারণ দেখছি না।
সাংবাদিকরা আওয়ামী লীগের গোপন তৎপরতা ও তাতে সেনাবাহিনীর এক কর্মকর্তার সম্পৃক্ততার বিষয় উল্লেখ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে বাহিনীর যে ব্যক্তি জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু যদি তারা কোনো ধরনের অপকর্ম করতে চায়, তাহলেও তারা রেহাই পাবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ চালানোর অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।