শ্লীলতাহানি রোধে আইন হয়নি ১৫ বছরেও
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা শ্লীলতাহানির শিকার হলেও যথাযথ শাস্তি হচ্ছে না অপরাধীদের। ১৫ বছর আগে হাইকোর্ট যৌন হয়রানি রোধে পৃথক আইন প্রণয়নের নির্দেশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।
আসক’এর নির্বাহী পরিচালক ফারুখ ফয়সাল সমকালকে বলেন, যৌন হয়রানি রোধে পৃথক আইন প্রণয়নের জন্য হাইকোর্ট ২০০৯ সালে ১৪ দফা নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে যৌন হয়রানি রোধে পৃথক আইন প্রণয়ন জরুরি।
আসকের জরিপে দেখা যায়, রাজশাহীর ৯ উপজেলায় ১৯৮টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে যৌন হয়রানি ও সহিংসতার ঘটনা ২৫টি। এর একটিরও বিচার হয়নি।
জরিপের তথ্য অনুযায়ী, গাজীপুরের পাঁচ উপজেলায় ৪৩টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।
অন্যদিকে রাজশাহী জেলার সদর, গোদাগাড়ী, চারঘাট, তানোর, পুঠিয়া, বাঘা, দুর্গাপুর, মোহনপুর ও বাগমারা উপজেলায় চালানো জরিপে দেখা যায়, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৯৮টি।
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক তা’লিমী মজলিসে কৃত সুওয়ালের জাওয়াব মুবারক
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।