২৯ বছর আগে ঢাকায় তাপমাত্রা নেমেছিল ৬.৫ ডিগ্রিতে
আল ইহসান ডেস্ক:
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, গতকাল ঢাকা সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে; যা গত সোমবার (২২ জানুয়ারি) রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের সর্বনিম্ন রেকর্ড হলেও এটিই ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নয়, এর আগে ১৯৯৫ সালের ৩ জানুয়ারি তাপমাত্রা নেমে গিয়েছিল ৬.৫ ডিগ্রিতে। এদিকে ২০২১ সালে ১ ফেব্রুয়ারি তাপমাত্রা ছিল ১০ ডিগ্রিতে।
প্রসঙ্গত, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি হলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ, ৪ থেকে ৬ ডিগ্রির মাঝে হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং চার ডিগ্রি সেলসিয়াসের নীচে হলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। সেই হিসাবে চুয়াডাঙ্গাসহ ৭ অঞ্চলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, বাকিগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।
জানা যায়, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত পড়েছিল ২০১৮ সালে। সে বছরের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা ইতিহাসে রেকর্ড। সে সময় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। সে হিসাবে এবার তীব্র শৈত্যপ্রবাহ না হলেও শীতের অনুভূতি অনেক বেশি।
আব্দুল মান্নান বলেন, ‘এর কারণ হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য কমে যাওয়া। এটি যত কমে আসবে তত শীতের অনুভূতি বাড়বে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।