শ্রমিক আন্দোলন নিয়ে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ
নিজস্ব সংবাদদাতা:
মিরপুরে গতকালও পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এদিন সকালে মিরপুর মডেল থানার সামনের সড়কে হঠাৎ জড়ো হয় পোশাকশ্রমিকরা। থানার কাছের পুলিশের ব্যারিকেড ভেঙে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে এগোনোর চেষ্টা করে তারা। এসময় আগুন দেয়া হয় পুলিশের একটি ভেস্টে।
পুলিশ তাদের বাধা দিলে পরিস্থিতি দ্রুত অবনতি হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।
টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছত্রভঙ্গ হয়ে শ্রমিকরা আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেয়। এসময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
এদিকে মিরপুর-১১ নম্বর এলাকা থেকেও একজনকে আটক করা হয়। পোশাকশ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে বলেও দাবি করেছে পুলিশ।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, এই শ্রমিক আন্দোলনের নাম নিয়ে যাতে কোনো দুষ্কৃতিকারী জনগণের ভোগান্তির করাতে না পারে, কোথাও কোনো ভাঙচুর করতে না পারে এ ব্যাপারে সতর্ক রয়েছি। আমাদের পুলিশের ব্যাপক মোতায়েন রয়েছে। মিরপুর ডিভিশন থেকে ২৯ জন গ্রেপ্তার হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।