শ্রমিকদের জন্য সর্বাত্মক রেশনিং চালুসহ ৫ দাবি
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ তাসি, ১৩৯০ শামসী সন , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দফায় দফায় বাড়ছে বাড়ি ভাড়া। গ্যাস-বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্যপণ্যের দামও নাগালের বাইরে চলে যাচ্ছে।
এই অবস্থায় শ্রমিকদের জীবন-যাপন দুর্বিষহ হয়ে উঠেছে। শ্রমিকদের বাঁচাতে সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালুসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান সংগঠনের নেতারা। সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগর শাখা।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিনিয়ত গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। দেশের এই প্রেক্ষাপটে শ্রমিকদের আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। এতে শ্রমিকরা তাদের প্রয়োজন মেটাতে পারছে না। পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে যতটুকু বাজার করা প্রয়োজন সেটি করতে পারছে না।
তারা আরও বলেন, শ্রমিকদের জীবন সহজ নয়। তারা পেশাগত কারণেই কঠিন জীবন বেছে নেয়। তার ওপর প্রতিনিয়ত পণ্যের দাম বাড়ায় এসব শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন অবস্থায় উৎপাদন ব্যবস্থা পরিবর্তন ছাড়া শ্রমিক শ্রেণির ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য শ্রমিকদের আন্দোলন করতে হবে।
বর্তমানে মজুরি বৃদ্ধির জন্য সব খাতের শ্রমিকরা আন্দোলন করছে জানিয়ে তারা বলেন, জাতীয় মজুরি বোর্ড না থাকায় শিল্পক্ষেত্রে মালিকদের ইচ্ছায় সব কিছু হয়। তারা শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করেন না। তারা আজ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাই শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লাগাতার সংগ্রাম করতে হবে।
তাদের দাবিগুলো হলো- জাতীয় নিম্নতম মজুরি ঘোষণা; সেক্টরভিত্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ; নতুন মজুরি নির্ধারণ না হওয়া পর্যন্ত ভাতা দান; গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)