ভাসানচরে রোহিঙ্গাদের পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর পরিদর্শন করলো বাংলাদেশে নিযুক্ত চীন, জাপান, ফ্রান্স ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।
গতকাল জুমুয়াবার এই চার দেশের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল ভাসানচর পৌঁছায়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চার দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এসময় ভাসানচরের বিভিন্ন ওয়্যার হাউজে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। বিকেল ৪টার দিকে ভাসানচর পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
এর আগে, সকাল ১১টায় হেলিকপ্টারযোগে ভাসানচর পৌঁছায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো।
প্রতিনিধি দলে ছিলো- জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।