শ্যাওলা থেকে বিদ্যুৎ তৈরির বিজ্ঞানী মাহমুদুল কবীর
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
যে শ্যাওলাকে আমরা দূষণ ভাবি, সেই শ্যাওলাই হতে পারে বিদ্যুতের উৎস। জাপানের ল্যাবে বসে এক বাংলাদেশি বিজ্ঞানী দেখাচ্ছেন নতুন সম্ভাবনার পথ।
বগুড়ার মাহমুদুল কবীর ১৯৯৪ সালে জাপানের ‘মনবুশো বৃত্তি’ নিয়ে সেদেশে উচ্চশিক্ষার জন্য যান। তিনি জাপানের আকিতা ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে তিনি সেই বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সাল থেকে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ড. কবীরের গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে বৈদ্যুতিক বা ডাই-ইলেকট্রিক উপকরণের ‘ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলিং’, জিঙ্ক অক্সাইড ভিত্তিক কম্পোজিট, ‘ইলেক্ট্রো-কাইনেটিক’ পদ্ধতিতে মাটি পরিশোধন, বর্জ্য বায়োমাসের পুনর্ব্যবহার এবং ‘মাইক্রোবিয়াল ফুয়েল সেল’ (এমএফসি) বিশেষত শ্যাওলা বা ‘ব্লু-গ্রিন অ্যালগি’ (জাপানি ভাষায় যাকে বলা হয় ‘আওকো’) ব্যবহার করে ক্ষুদ্র পরিসরে বিদ্যুৎ উৎপাদন।
আকিতা অঞ্চলের হ্রদ থেকে সংগৃহীত শ্যাওলা কালচারের ওপর ভিত্তি করে তার গবেষণা দল বর্তমানে ল্যাবে এমএফসি নির্মাণের কাজ করছে। তাদের মূল উদ্দেশ্য হলো বর্জ্যকে শক্তিতে রূপান্তর করে টেকসই জ্বালানি এবং দুর্যোগকালে জরুরি বিদ্যুৎ সরবরাহের সমাধান খুঁজে বের করা। অধ্যাপক মাহমুদুল কবীর এই সাক্ষাৎকারে তার গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
শ্যাওলা বা ‘আওকো’ আসলে কি? আমরা পুকুরে যা দেখি সেটা কেন হয়?
এর জবাবে তিনি বলেন, শ্যাওলা বা ‘ব্লু-গ্রিন অ্যালগি’ হলো এক ধরনের ক্ষুদ্র অণুজীব, যা পানির ভেতর সূর্যের আলো ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে সালোকসংশ্লেষণ বা ‘ফটোসিন্থেসিস’ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। গরমের দিনে যখন আবদ্ধ পানিতে অতিরিক্ত পুষ্টি যেমন- নাইট্রেট বা ফসফেট থাকে, তখন শ্যাওলা খুব দ্রুত বাড়ে এবং সবুজ আবরণে পানির উপরিভাগ ঢেকে ফেলে। পরিবেশবিজ্ঞানের ভাষায় একে ‘ইউট্রোফিকেশন’ বলা হয়। এটি একটি পরিবেশগত সমস্যা, কারণ এর ফলে পানাশয়ের অক্সিজেন কমে যায় এবং প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। তবে এই শ্যাওলাকেই আমরা চাইলে বিদ্যুৎ উৎপাদনের জন্য সঠিকভাবে ব্যবহার করতে পারি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












