শৈবালের ‘দখলে’ সন্ত্রাসী ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
আল ইহসান ডেস্ক:
ভূমধ্যসাগরে মাইলের পর মাইলজুড়ে ছড়িয়ে পড়া ক্ষুদ্র শৈবালের স্তর সন্ত্রাসী ইসরায়েলের পাঁচটি বড় লবণাক্ত পানি শোধনাগার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এতে ইহুদীবাদীদের প্রধান পানীয়ের উৎস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সন্ত্রাসী ইসরায়েলের জাতীয় পানি কোম্পানি মেকোরোট জানিয়েছে, গতকাল দেশটির উপকূলীয় ছয়টি শোধনাগারের মধ্যে পাঁচটি বন্ধ হয়ে যায়।
মেকোরোটের মুখপাত্র বলে, ‘সন্ত্রাসী ইসরায়েলে এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। এটি অত্যন্ত বিরল একটি ঘটনা।’
সন্ত্রাসী ইসরায়েলের পানীয়র অন্তত ৬৫ শতাংশ আসে সমুদ্রের পানি শোধন করে। সেখানে ভৌগলিকভাবে শুষ্ক হওয়ায় বড় নদী বা পর্যাপ্ত বৃষ্টিপাত নেই। ফলে লবণাক্ত পানি শোধন প্রযুক্তির ওপর তাদের নির্ভরতা অনেক বেশি।
বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের পানি গবেষণার সহযোগী অধ্যাপক বলে, সপ্তাহান্তে (সন্ত্রাসী) ইসরায়েলের উপকূলজুড়ে ‘দূষিত পদার্থের একটি বিচ্ছিন্ন ও বিশাল ঘটনা’ দেখা যায়। পরে গবেষকরা জানতে পারে, এটি সূরে্যর আলো, কার্বন ডাই-অক্সাইড ও পানির পুষ্টি উপাদানে বেড়ে ওঠা ক্ষুদ্র শৈবাল।
তার ধারণা, অন্তত ১২ মাইলজুড়ে ছড়িয়ে পড়া এই শৈবালের স্তরের উৎপত্তি নীল নদের বদ্বীপ এলাকায়। সমুদ্রস্রোতে তা সন্ত্রাসী ইসরায়েলের উপকূলের দিকে এসেছে। ২০ বছর ধরে উপকূলের পানি পরীক্ষা করা এই বিজ্ঞানী বলে, ‘এত বড় পরিসরে এমন কিছু এই প্রথম দেখলাম।’
ইসরায়েলের শোধনাগারগুলোতে মূলত ‘রিভার্স অসমোসিস’ প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে পানি পরিশোধনের পর বিশেষ ঝিল্লির মাধ্যমে লবণ, ব্যাকটেরিয়া ও অন্যান্য অণু সরিয়ে পানযোগ্য পানি তৈরি করা হয়। তবে শৈবাল ও এর তৈরি পদার্থ এসব ঝিল্লি নষ্ট বা অকার্যকর করে দিচ্ছে।
মেকোরোটের মুখপাত্র জানিয়েছে, শোধনাগার বন্ধ থাকায় পানির ঘাটতি পূরণে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। কিছু এলাকায় বাগানে পানি দেওয়া ও সুইমিংপুলে পানি ভরার ক্ষেত্রে সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কৃষকদের ওপর। কৃষি কাজে পানির অভাবে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মেকোরোট বলেছে, শৈবালের কারণে আগে শোধনাগার বন্ধ হয়েছে। কিন্তু উপকূলের বড় একটি অংশজুড়ে একাধিক স্থাপনা বন্ধ হওয়া ‘নিঃসন্দেহে অস্বাভাবিক’।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।