শেরপুরে বন্যহাতির আক্রমণে যুবক নিহত
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে উসমান আলী (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত জুমুয়াবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার নাকুগাঁও গারো পাহাড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমুয়াবার মধ্যরাতে বন্যহাতির একটি দল সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও পাহাড়ি এলাকায় বোরো ধানের খেতে তা-বলীলা চালায়। এসময় স্থানীয় কৃষকরা তাদের খেতের ফসল রক্ষার্থে মশাল জ্বালিয়ে বন্যহাতি তাড়াতে যান। একপর্যায়ে বন্যহাতির দল উলটো কৃষকদের ধাওয়া করে। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে উসমান আলী গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।