ভাঙ্গা থেকে ১২০ কিলোমিটার বেগে যশোরে ছুটল ট্রেন
ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত ১২০ কিলোমিটার বেগের পরীক্ষামূলক ট্রেন ছেড়ে গেছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ভাঙ্গার বামনকান্দা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। গত রোববার (৩১ মার্চ) সকালে একই সময়ে ট্রায়াল ট্রেনটি চলাচল করবে।
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের পয়েন্টম্যান দেবাশীষ মন্ডল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলে, পাঁচটি বগি নিয়ে বিশেষ ওই ট্রায়াল ট্রেন ভাঙ্গা স্টেশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি যশোরে সকাল ৯টা ৫৫ মিনিটে পৌঁছার কথা রয়েছে। এ ট্রেনে যাত্রী হিসেবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, চায়না ইঞ্জিনিয়ারিং কোম্পানি, বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তারা রয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।