শেরপুরের মতো বন্যা দেশে আরও হতে পারে -ত্রাণ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
শেরপুরের সাম্প্রতিক বন্যার মতো দেশে এরকম আরও বন্যা হতে পারে বলে ধারণা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ধারণার কথা জানান তিনি।
ফারুক ই আজম বলেন, শেরপুরে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি দেখার জন্য আমি এখানে এসেছি। এর আগে, বন্যায় ত্রাণের সময় আমার মন্ত্রণালয়ের সচিবরা এসেছিলেন। পুনর্বাসন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার জন্য আমি শেরপুরে এসেছি।
তিনি বলেন, ইতোমধ্যে জেলার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। এই কাজগুলো কীভাবে করবে, সে সম্পর্কে আমি ধারণা নিতে এবং দিতে সরেজমিনে এসেছি। শেরপুর জেলার মতো এ ধরনের বন্যা আরও হতে পারে, সেগুলো সম্পর্কে আগাম ধারণা নিয়ে কাজগুলো সম্পন্ন করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।