বাংলাদেশিরা লেবানন ছাড়তে শুরু করবে ২০ অক্টোবর থেকে -পররাষ্ট্র উপদেষ্টা
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৯ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সরকার লেবানন থেকে তালিকাভূক্ত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন করতে প্রস্তুত। ৫০ জন প্রবাসীর প্রথম দলটির ২০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ২০ ও ২২ অক্টোবর প্রায় ৫০ জন করে দুই ভাগে প্রবাসীদের ফিরিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি।’ তিনি জানান, বৈরুত থেকে আসা ফ্লাইটগুলোতে সীমিত আসন পাওয়ায়, প্রত্যাবাসনকারী সংখ্যা সীমাবদ্ধ হয়েছে। ফ্লাইটের সক্ষমতা বিবেচনায় আমরা একটি বড় দলকে সমুদ্রপথে তুরস্কে নিয়ে যাওয়ার বিকল্প খুঁজছি, যেখান থেকে তারা বাংলাদেশে আসবে। সরকার প্রক্রিয়াটি সহজতর করার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
তৌহিদ হোসেন বলেন, লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি রয়েছে। তবে, মাত্র এক হাজার ৮০০ জন ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে প্রায় ১৬০ জনের কাছে প্রয়োজনীয় আইনি কাগজপত্র রয়েছে। অনেকের কাগজপত্রের অভাব প্রত্যাবাসনকে কঠিন করে তুলেছে, কারণ লেবানন ত্যাগ করতে হলে প্রস্থান ছাড়পত্র এবং ফি প্রয়োজন। তৌহিদ বলেন, অনেক প্রবাসী বাংলাদেশি চলমান সংঘাত সত্ত্বেও, দেশে ফিরে আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার বিষয়ে উদ্বেগের কারণে ফিরতে দ্বিধা বোধ করছেন। কেউ কেউ লেবাননের তুলনামূলকভাবে নিরাপদ এলাকায় থাকায় সেখাইে কাজ চালিয়ে যেতে চাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)