শেবাচিম হাসপাতালে প্রতিদিন গড়ে ২০ জনের মৃত্যু
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল শের-ই-বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতাল। এই হাসপাতালটি ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নীত হলেও এখনো তা চলছে আগের জনবল কাঠামোতেই। আর অবকাঠামোও বাড়েনি। ৫০০ শয্যায় হাসপাতালে অন্তর্বিভাগ এবং বহির্বিভাগে প্রতিদিন গড়ে চার হাজার রোগী চিকিৎসা নিচ্ছে।
তাদের মধ্যে প্রতিদিন গড়ে এক হাজার ৯০২ জন রোগী ভর্তি হচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে দৈনিক মারা যাচ্ছে ২০ জন।
২০২৪ সালে হাসপাতালে রোগী ভর্তি এবং মৃত্যুর পরিসংখ্যান বলছে, ভর্তি হওয়া রোগীর এক শতাংশ মারা যায়।
বিভাগের ছয়টি জেলা হাসপাতালের চারটিকে ১০০ থেকে আড়াইশ’ শয্যায় উন্নীত করে বড় বড় অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে।
কিন্তু চিকিৎসক, টেকনোলজিস্ট, কর্মচারী-সংকটে সেখানে কার্যত চিকিৎসাসেবা বলতে কিছু নেই। সেখানে ভর্তি হওয়া রোগীদের মধ্যে যাদের অবস্থা একটু গুরুতর, তাদের রেফার করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মুমূর্ষু সেই রোগীদের বড় একটা অংশ মারা যাচ্ছেন।
পাশাপাশি বিভাগের ৪২টি উপজেলার মধ্যে ৪০টিতে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, সেসব চিকিৎসাকেন্দ্রে মূলত চিকিৎসাসেবা নামে আছে, বাস্তবে নেই।
সেখান থেকেও মুমূর্ষু রোগীকে পাঠানো হয় শেবাচিমে। ভর্তির এক থেকে তিন দিনের মধ্যে তাদের অধিকাংশের মৃত্যু ঘটে। জেলা এবং উপজেলা পর্যায় থেকে সাধারণত জটিল ও খারাপ রোগী শেবাচিমে আসেন। তাই এখানে মৃত্যুর হারও বেশি। শেবাচিম থেকে সরবরাহকৃত এই প্রতিবেদনে রোগের ধরন, মৃত্যুর কারণ উল্লেখ নেই।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের মতে, বরিশাল বিভাগের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের অনুমোদিত পদের সংখ্যা কম। এর মধ্যে যতগুলো পদ আছে, তার প্রায় ৪৬ শতাংশই দীর্ঘদিন ধরে শূন্য। ফলে বিভাগের প্রায় এক কোটি মানুষের চিকিৎসাসেবা দিচ্ছেন মাত্র ৬৮৮ জন চিকিৎসক। এত কম জনবল নিয়ে চিকিৎসাসেবা দিতে গিয়ে স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে।
শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, হাসপাতালটিতে ৫০০ শয্যার ২২৪ জনবলের চিকিৎসকের পদ রয়েছে। ওই পদের বিপরীতে ২০৫ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তারা এক হাজার ৩০০ শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি সেবাপ্রার্থীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। হাসপাতালটিতে চিকিৎসক সংকটের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতিরও সংকট বিদ্যমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)