শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সঙ্গে খুব একটা সুখের সম্পর্ক হবে না
প্রতিবেশী দেশটিতে বসে শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকা- চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
“বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না” - এমন মন্তব্যও করেন প্রধান উপদেষ্টা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. ইউনূস। গত সোমবার সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত হয় সাক্ষাৎকারটি। ঢাকায় নিজের বাসভবনে সাক্ষাৎকারটি নেওয়া হয়।
৫ আগস্ট ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কীভাবে প্রভাবিত করতে পারে- এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, কেন এটা (ভারতের জন্য ধাক্কা) হবে? বাংলাদেশের বন্ধু দেশ হিসেবে ভারতেরও ওই দিনটি উদযাপন করা উচিত যে, বাংলাদেশ এমন একটি শাসন থেকে মুক্ত হয়েছে যেখানে মানুষ কষ্ট পেয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে এবং অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।
ভারতে শেখ হাসিনার অবস্থান দুদেশের সম্পর্কের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, হাসিনার ভারতে বসবাস করা, অন্তত আপাতত কোনো সমস্যা নয়। তবে তিনি বাংলাদেশের বিষয়ে কথা বললে সমস্যা। তিনি বাংলাদেশিদের সঙ্গে কথা বলছেন এবং এটি রাজনৈতিক কর্মকা-। তিনি তার রাজনৈতিক কর্মকা- চালিয়ে যাচ্ছেন, এটাই সমস্যা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।