শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতেরস্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংকদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়

কবে ফিরবে রোহিঙ্গারা

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, রাত ২:৩০
কবে ফিরবে রোহিঙ্গারা
চট্টগ্রাম সংবাদদাতা:
বাংলাদেশের কাঁধ থেকে সহসাই নামছে না ‘রোহিঙ্গা বোঝা’। গত ৪৬ বছরে দেশে আশ্রয়ে আছে কমপক্ষে সাড়ে তেরো লাখ রোহিঙ্গা।
তাদের প্রত্যাবাসনের জন্য বারবার উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার অভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে সব উদ্যোগ। প্রত্যাবাসন বিলম্ব হওয়ার কারণে সহিংস হয়ে উঠছে শরণার্থী ক্যাম্পগুলো। বাড়ছে অপরাধ। দেশে ফেরা উদ্যোগগুলো ব্যর্থ হওয়ায় উন্নত জীবনের আশায় সাগর পথে মালয়েশিয়া-থাইল্যান্ড পাড়ি দেওয়ার চেষ্টা করছে রোহিঙ্গাদের কেউ কেউ।
নিরাপত্তা বিশ্লেষক কমডোর মোহাম্মদ নুরুল আবছার বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বিলম্বিত হওয়ার একাধিক কারণ রয়েছে। যার মধ্যে রয়েছে, আরকানে মিয়ানমার সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘাতের ঘটনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের ফোকাস রোহিঙ্গাদের কাছ থেকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের দিকে সরে যাওয়া এবং কিছু পরাশক্তি রাষ্ট্রের আরকানকেন্দ্রিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকায় প্রত্যাবাসন ইস্যু চাপা পড়ে গেছে। রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে মিয়ানমার পাঠাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি ছাড়া বিকল্প আর কোনো পথ নেই।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় দিনদিন অপরাধ বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে স্থানীয়দের অনেকে অন্যত্র চলে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের ফেরাতে না পারলে বড় ধরনের বিপর্যয়ে পড়তে হবে আমাদের।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা বলেন, মিয়ানমারের আরকানে সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রতিনিয়ত রোহিঙ্গা আসছে। তার মধ্যে ৫ আগস্টের আগে পরে কমপক্ষে ৫০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে।
সরকারি হিসাব অনুযায়ী, ২০১৭ সালের পরে ক্যাম্পগুলোতে ১০ লাখের বেশি রেজিস্টার্ড রোহিঙ্গা ছিল। ক্যাম্পগুলোতে প্রতি বছর ২৫ থেকে ৩০ হাজার শিশু জন্ম গ্রহণ করছে। বাস্তুচ্যুত রোহিঙ্গা নেতা সিরাজুল হক বলেন, রোহিঙ্গারা কবে দেশে ফিরবে তা আমরা জানি না। আমরা আর বাংলাদেশের বোঝা হয়ে থাকতে চাই না। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ, যে কোনো উপায়ে মিয়ানমারকে চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যেই শুরু হোক।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে