শীত-বৃষ্টিতে প্রথম রোযার সাহরীও ঠিকমতো করতে পারেননি গাজাবাসী
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রোযার প্রথম রাতে ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টির কারণে ঠিকমতো সাহরী খেতে পারেননি গাজাবাসী।
বার্তা সংস্থা আনাদোলু গত শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম রোযার রাতটি ছিল দুর্ভোগপূর্ণ। যখন সাধারণ মানুষ সাহরী খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ভারী বৃষ্টি নেমে আসে। এতে তাদের অস্থায়ী তাঁবুতে পানি জমে যায়, ভিজে যায় ব্যক্তিগত জিনিসপত্র। বৃষ্টির পানি থেকে বাঁচতে তাঁবু থেকে বের হলেও, আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ছিল সীমাহীন।
যারা বিধ্বস্ত বাড়িঘরে ফিরে গেছেন, তারাও পড়েছেন দুর্ভোগে। ভাঙা দেয়াল ও ছাদের মধ্যে দিয়ে বৃষ্টির পানি ঢুকে তাদের রাত দুর্বিষহ করে তোলে।
দখলদার ইসরায়েলের সঙ্গে গত ১৯ জানুয়ারি হামাসের যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, গাজায় কয়েক হাজার অস্থায়ী ঘর প্রবেশের কথা ছিল। কিন্তু সন্ত্রাসী ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করায়, সাধারণ মানুষ এখনো অস্থায়ী তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছেন। যেগুলো হালকা বৃষ্টিতেই ডুবে গিয়ে তৈরি করছে দুর্ভোগ।
ওই যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা সাময়িকভাবে বন্ধ হয়। তবে সাধারণ মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। তা সত্ত্বেও, নিজেদের যতটুকু সামর্থ্য আছে, সেটি দিয়েই পবিত্র এ মাসকে স্বাগত জানানোর চেষ্টা করছেন তারা। এছাড়া, দখলদার ইসরায়েলের অবরোধের কারণে গাজাবাসী প্রয়োজনীয় খাবারও ঠিকমত পাচ্ছেন না।
সূত্র: আনাদোলু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত পরগাছা ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে ইরান যুদ্ধের শেষ চাইছে মার্কিন জ্বালানি সচিব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে ধরা পড়লো ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ দখলে ড্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ ‘না’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, বাগদাদ দূতাবাসে হামলা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন: গাজার রণকৌশল এবার লেবাননে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিলাওয়ার অগ্ন্যুৎপাত: বেড়েছে কম্পন, রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের তোলা দৃশ্য।
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)