শীতজনিত রোগীর চাপ বাড়ছে হাসপাতালে
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে শীতজনিত রোগী বেড়েছে দুই থেকে তিনগুণ। বিশেষজ্ঞরা বলছেন, শীতের তীব্রতায় এসময় জ্বরসহ শিশু ও বয়স্কদের নিউমোনিয়া, সাইনাস, টনসিলাইটিস, এ্যাজমা, এলার্জি জনিত সমস্যা বেশি করে দেখা দিচ্ছে। শিশুরা সাধারণ জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন ধরণের রোগ নিয়ে হাসপাতালে আসছে। রাজধানীর আশপাশ থেকেও হাসপাতালে আসছে রোগীরা। সদর হাসপাতালগুলো চাপ সামলাতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ শিশু হাসপাতালের এপিডেমিওলজি এন্ড রিসার্চ বিভাগের তথ্যে জানা যায়, শিশু হাসপাতালের ঠা-াজনিত কারণে গত ১৩ ডিসেম্বর ২৪ ঘণ্টায় ৪০ জন নিউমোনিয়া রোগী হাসপাতালে আউটডোরে চিকিৎসা নিয়েছে এর মধ্যে ৮ জন ভর্তি হয়েছে। এবং এ হাসপাতালে এখন পর্যন্ত এই রোগে চিকিৎসা নিয়েছে৪ হাজার ১৩০ জন। ঠা-াজনিত কারণে চিকিৎসা নেয় ৬০ জন শিশু, এ্যাজমা নিয়ে ৪ জন ডেঙ্গু নিয়ে একজন ভর্তি হয় এবং ভর্তি হয়েছে ২১ জন। হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৭৭৮ শিশু। ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসে ২০ শিশু, এবছর এখন পর্যন্ত ৭৫৮ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। এছাড়া ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আউটডোরে চিকিৎসা নিতে আসে ১৫০০ জন শিশু, এরমধ্যে ঠা-াজনিত রোগে ১১৪২ জন , এময় ৯৫ জন এবং ডায়রিয়ায় নিয়ে আসে ২৮১ জন।
বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম বলেন, এই সময় শিশুদের ঠা-া লাগানো যাবে না। প্রয়োজন চাড়া ঘরের বাইরে শিশুদের না নেয়াই ভালো। ঠা-া খাবার খাবেনা, উষ পানিতে গোসল দিতে হবে এবং শিশুদের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে। তিনি বলেন, শীতের এই সময়টাতে বাইরে ধুলাবালি বেশি থাকে ফলে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারা দ্রুত রোগাক্রান্ত হয়। ফলে শিশু ও বয়োবৃদ্ধ মানুষদের এই সময়টাতে সতর্ক থাকতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)