রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বিডিআর পিলখানা হত্যার তদন্তে ‘কমিশন’ নয় ‘কমিটি’ : গভীর প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, সকাল ৭:০১

নিজস্ব প্রতিবেদক:
বিডিআর হত্যাকা-ের ন্যায়বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল কয়েক দিন ধরে দাবি জানিয়ে আসছে। তদন্ত কমিশন গঠনে অন্তর্র্বতীকালীন সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এর আগে গত ১৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিডিআর হত্যাকা-ের ঘটনায় আদালতে দুটি মামলা চলমান। তাই কমিশন গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক। এ জন্য বিডিআর হত্যাকা-ের কমিশন গঠন হচ্ছে না। তার দুই দিন পর ‘তদন্ত কমিটি’ গঠনের ঘোষণা এলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
এদিকে শাহাদত বরণকারী তৎকালীন বিডিআরের প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের পুত্র রাকিন আহমেদ বলেন, স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাসহ সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যার সাথে জড়িতদের শনাক্ত করবে হতে। স্বাধীন তদন্ত কমিটি করা হলে অনেকের নাম আসবে। আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। এদেশের সাধারণ মানুষ বিডিআর হত্যাকা-ের সাথে প্রত্যক্ষভাবে ও নেপথ্যে জড়িতদের বের করে বিচারের কাঠগড়ায় দেখছে চায়। বিচার চাইতে গিয়ে অনেক দেশপ্রেমিক, সাহসী সেনা কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। অনেক কর্মকর্তার জেল হয়েছে, জীবন ধ্বংস হয়ে গেছে। এখন এই হত্যাকা-ের তদন্তে একটি কমিশন করা হোক। যেসব নির্দোষ সৈনিক জেলে আছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের মুক্তি দেয়া হোক।
রাকিন আহমেদ আরো বলেন, আমরা সব সময় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর হত্যাকা-ের বিচার চেয়েছি। তদন্ত কমিটি গঠন করে বিডিআর হত্যাকা-ের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে কি?
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে ‘কমিটি’ করার। দু’টিকে অভিন্ন বিষয় দাবি করলেও ‘কমিশন’ এবং ‘কমিটি’র আবিধানিক অর্থে রয়েছে ব্যাপক পার্থক্য। ‘কমিশন’ বলতে কোনো একটি সংগঠন বা প্রশাসনিক সংস্থাকে বোঝায়। যেমন দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন। যে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনা থাকে। যারা একত্রিত হয়ে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন করে থাকে। সত্ত্বা হিসেবে এটি স্বাধীন। কমিশনে এক বা একাধিক জনবল থাকে। পদবিন্যাস বা অর্গানোগ্রাম থাকে। কমিশনে কমিশনারদের নিয়োগ প্রদান করেন প্রেসিডেন্ট। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ‘কমিশন’ একটি বহুমুখি সংস্থা। যা একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের লক্ষ্যে তৈরি করা হয়। সেটি হতে পারে প্রশাসনিক,আইনি বা বিচারিক। যুক্তরাজ্যে ‘কমিশন’ বলতে তদন্ত কাজে ব্যবহৃত সংস্থাকে বোঝানো হয়। এটি একটি নিয়ন্ত্রক সংস্থাও হতে পারে।
পক্ষান্তরে, ‘কমিটি’ হচ্ছে এক বা একাধিক ব্যক্তির একটি সংস্থা। এটি অন্য সংস্থার অধীন হিসেবে কাজ করে। কমিটি নিজেই সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে বিবেচিত হতে পারে না। একটি আইনসভার সদস্যকে একটি কমিটির কার্যভার অর্পণ করা যায়। যা তাদের একটি নির্দিষ্ট কমিটিতে কাজ করার অধিকার দেয়। তাই ‘কমিশন’র পরিবর্তে ‘কমিটি’ করাকে শুভঙ্করের ফাঁকি বলে আখ্যায়িত করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, কমিশন হচ্ছে স্বাধীন এবং ব্যাপকভিত্তিক কর্ম পরিচালনার লক্ষ্যে গঠিত। কিন্তু কমিটির সীমাবদ্ধতা রয়েছে। কমিশন গঠন করা না হলে বিডিআর পিলখানা নজিরবিহীন এ হত্যাকা-ের প্রকৃত মোটিভ উদঘাটন সম্ভব হবে না। প্রকারন্তে, কমিটি গঠনের মাঝে প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার মতো চক্রান্ত থাকতে পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১১ মিনিট আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৮ মিনিট আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৯ মিনিট আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২০ মিনিট আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২০ মিনিট আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২১ মিনিট আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২২ মিনিট আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২৩ মিনিট আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২৩ মিনিট আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২৪ মিনিট আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ ঘণ্টা আগে