শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দেশের শিক্ষা খাতে বড় ধরনের অনিয়মের চিত্র সামনে এনেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত তদন্ত ও নিরীক্ষার ভিত্তিতে ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর একটি বিস্তৃত প্রতিবেদন তৈরি করেছে।
ওই প্রতিবেদনে উঠে এসেছে বিস্ময়কর তথ্য। জাল ও ভুয়া সনদে শিক্ষক-কর্মচারী নিয়োগ, অগ্রহণযোগ্য সনদের ভিত্তিতে চাকরি, ভুয়া নিয়োগের মাধ্যমে সরকারি বেতন-ভাতা উত্তোলন, ভ্যাট ও আয়করসংক্রান্ত অনিয়ম- সব মিলিয়ে শিক্ষাব্যবস্থার এক অস্বস্তিকর প্রতিচ্ছবি।
নিরীক্ষা প্রতিবেদনে প্রায় ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেহাত হওয়া প্রায় ১৭৬.৫২৩ একর জমি উদ্ধারের প্রস্তাব দেওয়া হয়েছে। ডিআইএর পরিচালক প্রফেসর এমএম সহিদুল ইসলাম আমাদের সময়কে জানান, প্রতিবেদনের তালিকা সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে অনলাইন আবেদন, কেন্দ্রীয় ডেটাবেজ এবং সনদ যাচাই ব্যবস্থা জোরদার করা হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।
ডিআইএর পরিচালক প্রফেসর এমএম সহিদুল ইসলাম জানান, তাদের উদ্দেশ্য- কাউকে হেনস্তা করা নয়; বরং অনিয়ম চিহ্নিত করে শিক্ষা খাতে শুদ্ধতা ফিরিয়ে আনা। সরকারি অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ। তিনি জানান, সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত তদারকি করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ -হাইকোর্ট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির নিচে কাঠের ‘সাবমেরিন’, বিপুল মাদকসহ আটক ৩
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরু পথ ও পানিসংকটে ব্যাহত নির্বাপণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের ব্যবসা চট্টগ্রামে, সারের ডিলারশিপ নোয়াখালীতে!
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক ও চীনের আগ্রহ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ৫
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)