শিক্ষায় বরাদ্দ বেড়ে হচ্ছে ৩১৫২৮ কোটি টাকা
আগামী ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। নতুন এডিপির আকার ধরা হয়েছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা।
নতুন অর্থবছরে উন্নয়ন বাজেটে বরাদ্দ বাড়ছে শিক্ষা খাতে। গত অর্থবছরের চেয়ে এবার শিক্ষায় বরাদ্দ বেড়ে হচ্ছে ৩১ হাজার ৫২৮ কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এডিপির খসড়া চূড়ান্ত করা হয়।
পরিকল্পনা কমিশন জানায়, গত অর্থবছরে শিক্ষা খাতে মোট এডিপির ১১.৩৬ শতাংশ বরাদ্দ ছিল, এবার তা বেড়ে ১১.৯০ শতাংশ করা হয়েছে। যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ ১১ হাজার ৩৮৭ কোটি টাকা আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৬ হাজার ১৩৫ কোটি টাকা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।