কাঙ্খিত দাম নেই ধানে, অসন্তুষ্ট কৃষক
ঝড়-বৃষ্টির শঙ্কা নিয়ে দ্রুত সফল ঘরে তোলার চেষ্টা কৃষকদের। যদিও কয়েকদিন আগের হওয়া বৃষ্টিতে কিছুটা ছন্দপতন ঘটে ধান কাটায়।
নওগাঁ মহাদেবপুর উপজেলার নওহাটা এলাকার চাষি জাইদুর রহমান জানান, গেল বছরের তুলনায় এবছর ধানের ফলন হয়েছে ভালো। জমি অনুযায়ী বিঘা প্রতি ২২ থেকে ২৪ মণ ধান পাওয়া গেছে। আবার কোনো মাঠে বিঘাপ্রতি ২৮ মণ ধান পেয়েছে কৃষক।
শহরের বাইপাস এলাকার কৃষক শহিদুল ইসলাম জানান, দিন দিন বাড়তি হচ্ছে বিদ্যুতের দাম। বাড়ছে সার, কীটনাশক এবং শ্রমিকের মজুরি। সব মিলে দিন দিন বেড়ে যাচ্ছে চাষাবাদের উৎপাদন খরচ। এক বিঘা জমি প্রস্তুত থেকে শুরু করে, ধান রোপণ, আগাছা পরিষ্কার, সার কীটনাশক ও পানি সেচ এবং ধান কেটে ঘরে তোলা পর্যন্ত খরচ হয় ১৪ থেকে ১৫ হাজার টাকা। আর এক বিঘা জমির ধান বেচে পাওয়া যায় ২৪ হাজার টাকা। ৩ মাস কষ্ট করে এত অল্প লাভে কৃষকের চাষাবাদ করা লোকসান।
নওগাঁয় ধানের বড় হাট আবাদপুকুরে গিয়ে দেখা যায় ১ সপ্তাহ আগে প্রতি মণ জিরা জাতের ধান বিক্রি হয়েছে সাড়ে ১২শ টাকা মণ। এবং এক সপ্তাহ পর এখন সেই ধান বিক্রি হচ্ছে সাড়ে ১১শ থেকে সাড়ে ১১ শ টাকা মণ। চাষিরা বলছেন এই দামে ধান বিক্রি করে লাভ হবে না। নিরুপায় হয়ে বিক্রি করতে হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।