শিক্ষার্থীরা না শিখতে পারার ব্যর্থতা শিক্ষকদের -শিক্ষা উপমন্ত্রী
রাজবাড়ী সংবাদদাতা:
শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগে বছর শেষে পরীক্ষা হলে শিক্ষার্থীরা পাস করতো। কিন্তু শিক্ষার্থীরা দক্ষ হয়েছে কি না সেটা বোঝা যেতো না। পরীক্ষায় ভালো করলেও আমরা কিছু শিখিনি। সেই না শেখার ব্যর্থতা শিক্ষকদের।
গতকাল জুমুয়াবার (২৪ ফেব্রুয়ারি) দুপরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার সমস্যা নিরসন ও মান উন্নয়নে রাজবাড়ীর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপমন্ত্রী বলেন, ‘আমরা দোষারোপ করি শিক্ষার্থী ও অভিভাকদের। শিক্ষার্থী পাস করেনি কেন, তার বুদ্ধি কম ও মেধাহীন বলে দোষারোপ করি। যা সম্পূর্ণ মিথ্যা ও ভুল-বিভ্রান্তমূলক চিন্তাধারা। মেধা প্রমাণ করার কিছু নেই। আপনার (শিক্ষক) কাজ হলো মেধা সৃষ্টি করা।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।