শিক্ষাখাতে সব বাজেট লুট করেছে আওয়ামী লীগ -সেলিম ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ৩০ হাজারের বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষককে জাতীয়করণ করেনি শেখ হাসিনা সরকার। গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনা সরকারের শিক্ষাক্ষেত্রের দুরবস্থার দিকে কোনো কর্ণপাত ছিল না। তারা ছিল লুটপাটের সরকার। কোথা থেকে কী লুট করতে হবে সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। শিক্ষাখাতে যত বাজেট ছিল সেগুলো আওয়ামী লীগের সরকার হাতিয়ে নিয়েছে।
সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী গতকাল জুমুয়াবার মাদারীপুরের শিবচরে নন্দকুমার মডেল ইনস্টিটিউটে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, শিক্ষকদের জাতীয়করণ করা হলে শিক্ষা ব্যবস্থার আরও পরিবর্তণ হয়ে যাবে। শিক্ষার গুনগত মানেরও উন্নত হবে। বিগতদিনে শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের অভাবে শিক্ষা ব্যবস্থা খাদে পড়ে গেছে। এজন্য অবস্থা থেকে মুক্তি নিতে হলে সমাজের বিভিন্নস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে।
আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করবে উল্লেখ করে সেলিম ভূঁইয়া আরও বলেন, ‘শিক্ষা হতে হবে একমুখী। একটি পদ্ধতির মধ্যেই সবার সুযোগ সুবিধা থাকবে। বিএনপি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে। এক্ষেত্রে ছাত্র-শিক্ষক সবাই উপকৃত হবে। এদিকে দল থেকে ও সংগঠন থেকে নজর রাখা হচ্ছে।’
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।