‘শিক্ষাখাতে বাজেট বাড়ছে চার থেকে ছয় গুণ’
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেছেন, ‘প্রধান উপদেষ্টার স্বপ্ন দেশে মানসম্পন্ন, যুগোপযোগী ও আন্তর্জাতিকমানের শিক্ষা প্রদান করা হবে। এ লক্ষ্যে আগামী বাজেটে শিক্ষাখাতে ৪ থেকে ৬ গুণ বাজেট বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ, মাদ্রাসাসহ সর্বক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ, জনবলসহ যা কিছু দরকার তা বরাদ্দ দেওয়া হবে।’
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রংপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেন, অবকাঠামো, গবেষণার পর প্রতিষ্ঠানগুলোতে আবশ্যিকভাবে ভাল শিক্ষক দরকার। ভাল ছাত্ররা অন্য পেশায় চলে যাচ্ছে। কিন্তু শিক্ষকতায় আসছে না। এটিকে পরিবর্তন করতে হবে। শিক্ষকদের বর্তমানে যে বেতন কাঠামো রয়েছে, সরকারপ্রধান তা পরিবর্তন করতে চান।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।