শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বীজ আলুর দাম গত বছরের তুলনায় ৩ গুণ বেশি

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, রাত ১১:০৭

মুন্সীগঞ্জ সংবাদদাতা:
মুন্সীগঞ্জে আলুর বাজারে অস্থিরতা কাটছেই না। খাবার আলুর সংকট দেখিয়ে হিমাগার থেকে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬৪-৬৫ টাকায়। আর কয়েকটি হাত বদল হয়ে খুচরা বাজারে তা ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার নতুন করে আলু আবাদ করতে গিয়ে গত বছরের তুলনায় তিন গুণ বেশি মূল্যে বীজ আলু কিনতে হচ্ছে কৃষকদের। সারের দামেও ব্যবধান বস্তা প্রতি কয়েকশ টাকায়। নামমাত্র অভিযানে মিলছে না কোন সমাধান।
এদিকে কৃষি বিভাগ বলছেন, জেলার সক্রিয় ৫৮টি হিমাগারে এখনও ৩০ হাজার মেট্রিক টন খাবার আলুর ও ৩১ হাজার মেট্রিক টন বীজ আলু মজুত আছে। তবুও সংকট দেখিয়ে মজুতদাররা সিন্ডিকেট করে হিমাগার থেকে ৬৪ টাকার কমে আলু বিক্রি করছে না। যা কি না খুচরা বাজারে ৭৫ থেকে ৮০ টাকায় কিনে হতাশ ভোক্তারা। বীজ আলু হল্যান্ডের বাক্স আলুর সরকারিভাবে দাম নির্ধারণ না থাকায় তিন গুণ দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
সদর উপজেলার মুন্সীরহাট কাঁচা বাজারে সবজি কিনতে আসা মহসিন রেজা জানান, ভরা মৌসুমে শীতকালীন সবজির দাম গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমলেও আলুর দাম নিয়ে চরমভাবে হতাশার কথা বলেন তিনি।
মহসিন রেজা জানান, আলুর জেলায় মুন্সীগঞ্জে প্রতি কেজি আলু ৮০ টাকায় কিনতে হবে চিন্তাও করা যায় না।
দোকানিদের কাছে আলুর অস্বাভাবিক দামের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, পাইকারদের কাছ থেকে তাদের প্রতি কেজি আলু ৭০ টাকার বেশি দিয়ে কিনতে হয়। এরপর পরিবহন খরচ আর বাছাইয়ে কিছু আলু ফেলে দিয়ে ৪-৫ টাকা লাভে তাদের খুচরা বিক্রি করতে হয়।
মুন্সীরহাট সবজির বাজারের বিক্রেতা আরিফ হোসেন বলেন, আমাদের হিমাগার থেকে কিনে আনতে হয় ৬৮ টাকা করে, সঙ্গে পরিবহন খরচ। আমরা বিক্রি করছি, ৭৫ টাকা করে। হিমাগার ব্যবসায়ীরা বলছে আলুর সংকট তাই দাম বেশি।
মুক্তারপুর ফেরিঘাট সংলগ্ন মাল্টি হিমাগারের এক মজুতদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাজারে আলুর প্রচুর চাহিদা, তাই দাম বেশি। তাছাড়া হিমাগারে আলুর সংকটের কথাও বলেন এই মজুতদার। ৬৪ টাকা দরে হিমাগার থেকে আলু বিক্রি করছেন তারা।
চ্যালেঞ্জ নিয়ে আলু আবাদে নেমেছে বলে জানান মুন্সীগঞ্জ সদর উপজেলা চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের আলু চাষি শাওন মিয়া। তিনি জানান, গত বছর প্রতি কেজি আলুর উৎপাদ খরচ ১৫ টাকা ছিল, এবার সেইটা ৩০ টাকায় গিয়ে দাঁড়াতে পারে। সার বীজের বাজার নিয়ন্ত্রণ করতে প্রশাসনকে কড়া নজর দিতে হবে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা মহাকালী ইউনিয়নের বাগেশ্বর এলাকার আলু চাষি হাফিজ খান জানান, গত বছর অতিবৃষ্টির কারণে আমার আলু নষ্ট হয়েছে। আমি অনেক লোকসানে পড়েছিলাম। এ বছর আলু বীজের দাম বেশি, তাই একটি জমিতে আবাদ করবো সেটি পিছিয়েছি- দাম কমবে আশায়। তাই বাধ্য হয়েই ৩০ হাজার ৫০০ টাকা দিয়ে বাক্স আলু আনতে হয়েছে। আমার লাগবে চারটি বাক্স আমি পেয়েছি দুটি। ব্যবসায়ীরা দোকানে বাক্স আলু রাখে না। দামদর করে অন্য জায়গা থেকে এনে দেয়। আবার বিছর আলু যেগুলো আমাদের দেশের সেই আলু গত বছর ছিল দুই হাজার ২২০০ টাকা করে। এবার সেই আলু পাঁচ হাজার টাকা করে আনতে হচ্ছে।
তিনি আরও বলেন, এভাবে আলু রোপণ করলে জমিতেই প্রতি কেজি আলুর দাম পড়বে ৩০ টাকা করে। যদি এখানেই এত দাম খরচ হয় তাহলে আমরা বিক্রি করবো কত টাকা, আর আমাদের থাকবে কত টাকা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে