শিক্ষকদের থেকে অর্থ আদায়ে সতর্ক করল মন্ত্রণালয়
মিনিস্ট্রি অডিটের নামে শিক্ষকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কোনো কর্মকর্তা-কর্মচারী এ ধরনের অবৈধ লেনদেনে জড়িত থাকলে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
গতকাল জুমুয়াবার (মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, মিনিস্ট্রি অডিটের নাম করে লালমনিরহাটে অসহায় শিক্ষকদের কাছে থেকে অবৈধভাবে অর্থ নেয়ার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।
কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী অথবা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কোনো দফতর বা সংস্থার কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।