রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

‘শর্ত পূরণে নেয়া কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ’

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, রাত ৩:৪২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:০৭
‘শর্ত পূরণে নেয়া কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ’
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী কাজ করছে বাংলাদেশ ব্যাংক। গৃহীত এসব কার্যক্রমের অগ্রগতি আগামী জুলাই মাস থেকে দৃশ্যমান হবে।
শর্ত পূরণে গৃহীত কার্যক্রমের এ পর্যন্ত অগ্রগতিতে সন্তুষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আইএমএফের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন।
মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী এখনো আমাদের ৩০.৯ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। তবে আকুর বিল পরিশোধের পর ডলার রিজার্ভের পরিমাণ কমে যাবে। এ রিজার্ভ প্রতিশ্রুত পরিমাণের চেয়ে কমে যেতে পারে। তবে এরই মধ্যে জাইকা, বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন সংস্থার সঙ্গে প্রধানমন্ত্রী যেসব চুক্তি স্বাক্ষর করেছেন তার ইনস্টলমেন্ট শুরু এবং বৈদেশিক ঋণ ও সহায়তা পুষ্ট প্রকল্পের তহবিল ছাড় হলে রিজার্ভ বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গুণগত মান উন্নয়ন সংক্রান্ত শর্ত, অবকাঠামোগত মান উন্নয়ন সংক্রান্ত শর্ত এবং সাধারণ শর্ত নিয়ে আলোচনা করেছে আইএমএফ প্রতিনিধি দল। অন্যান্য শর্তের মধ্যে রয়েছে ব্যাংক আমানত, বৈদেশিক মুদ্রার সঞ্চায়ন, সুদ হার বাজারের ওপর ছেড়ে ও মার্কিন ডলারের একক দর ও খেলাপি ঋণ কমিয়ে আনা। এসব কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে জানান বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র।
তিনি বলেন, আইএমএফের পর্বের কিস্তির ব্যাপারে আলোচনা হয়নি। তার আগে আরও একবার অক্টোবর মাসে বাংলাদেশ সফর করবে আইএমএফ প্রতিনিধিরা।
নিত্যপণ্য আমদানিতে এলসি (ঋণপত্র) খুলতে কিছু আমদানিকারক ব্যাংকের সহায়তা পাচ্ছেন না। মুষ্টিমেয় কয়েকজন আমদানিকারক বেশি বেশি পণ্য আমদানি করছে- এমন প্রশ্নে তিনি বলেন, কোন গ্রাহককে বাণিজ্যিক ব্যাংক সুবিধা দিচ্ছে, কোন গ্রাহককে সুবিধা দিচ্ছে না, এগুলো দেখার কাজ বাংলাদেশ ব্যাংকের নয়। কোনো গ্রাহক এক ব্যাংক থেকে সুবিধা না পেলে অন্য ব্যাংক থেকে সেই সুবিধা নিচ্ছেন। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি খোলা হচ্ছে।
করোনা মহামারি ছাড়া উদ্ভূত বৈশ্বিক সব অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ঝুঁকি, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ সব বিষয়েই এখনো চালেঞ্জ রয়েছে।
ক্রমাগত মুদ্রাস্ফীতির চাপ, ট্রেডিং অংশীদারদের মধ্যে নেতিবাচক প্রবৃদ্ধি, প্রবাসী আয় এবং টাকার ওপর চাপের চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।
রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) কমে আসছে। এর মানে এমন নয় যে, আগামীতে এ তহবিল অব্যাহত থাকবে না। এখন প্রয়োজন কম আছে- এ জন্য রপ্তানিকারকরা ঋণ কম নিচ্ছেন। আগামীতে হয়তো বেশি নিবে। এটা নির্ভর করছে গ্রাহকদের ইচ্ছার পর। তবে বৈদেশিক মুদ্রার পাশাপাশি স্থানীয় মুদ্রায় ১০ হাজার কোটি টাকার আরেকটি এইডিএফ গঠন করো হয়েছে। দুই তহবিলই চলমান থাকবে।
মুখপাত্র বলেন, রপ্তানি করার পর যথাসময়ে রপ্তানি আয় আসেনি, এমন অপ্রত্যাশিত আয়ের পরিমাণ এক.চার বিলিয়ন ডলার। তিন বিলিয়ন ডলার রপ্তানি আয় সময় মতো আসেনি, এ সম্পর্কিত তথ্য সঠিক নয়। আয় দেশে ফেরত না আনা রপ্তানিকারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুদহার বাজারের হাতে ছেড়ে দিলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিনিয়োগ ব্যাহত হবে- এমন প্রশ্নে মেজবা উল হক বলেন, এমন হওয়ার সম্ভাবনা নেই। জেনে বুঝেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এসএমই খাতের জন্য কম সুদে বাংলাদেশ ব্যাংকের রিফাইনান্স ও প্রি-ফাইনান্স তহবিল রয়েছে। যেখান থেকে এসএমই খাতে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৫৪ মিনিট আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১৭ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১৭ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১৮ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১৮ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১৮ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১৮ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১৮ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১৮ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১৮ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১৮ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১৮ ঘণ্টা আগে