গান বাজাতে বাধা দেয়ায় মুয়াজ্জিনকে হত্যা, গ্রেপ্তার ৪
-সব অপরাধীদের গ্রেফতারে বিক্ষোভ সমাবেশ
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছানী ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৮ মে, ২০২৩ খ্রি:, ২৫ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
হবিগঞ্জের মাধবপুরে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় মুয়াজ্জিন ইরফান আলীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় রসুলপুর গ্রামের আনোয়ার আলীকে প্রধান আসামি করে ২৮ জনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এজাহারনামীয়দের মধ্য থেকে পুলিশ রসুলপুর গ্রাম থেকে রাবেয়া বেগম (৪৫), সালমা বেগম (২২), খায়রুন্নেছা (২২) ও আনোয়ার আলীকে (৫২) গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে।
এদিকে ন্যাক্কারজনক এ হত্যাকান্ডের হত্যার প্রতিবাদে গত সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা হবিগঞ্জের জেলা প্রশাসক এর কাছে ৭ দফা দাবী নিয়ে স্মারকলিপি প্রদান করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ঈদুল ফিতরের দিন সকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে একদল উচ্ছৃঙ্খল যুবক পিকআপ ভ্যানে সাউন্ডবক্স দিয়ে উচ্চ স্বরে গান বাজাতে থাকে। এতে অতিষ্ঠ হয়ে ওই গ্রামের মুয়াজ্জিন ইরফান আলী তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাল খাঁ ও আনোয়ার আলীর লোকজন হামলা চালিয়ে ইরফান আলীকে মারধর করে। হামলায় ইরফান আলী গুরুতর আহত হন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা ব্যাপক ক্ষোভ জানিয়ে দ্রুত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)