রাজধানীজুড়ে তীব্র যানজট, চাপ সামলাতে বেসামাল ট্রাফিক পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে গতকাল সকাল থেকেই তীব্র যানজটের কবলে পড়েছে রাজধানীবাসী। একইসাথে পরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। গত ২২ এপ্রিল ঈদুল ফিতরের পর থেকে রাজধানীবাসী এমন তীব্র যানজটের মুখে পড়েননি বলে জানিয়েছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সায়েন্সল্যাব, শাহবাগ, গুলিস্তান, পল্টন, কাকরাইল মোড়, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট ও নতুনবাজারে তীব্র যানজট দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বিজয় সরণি পার হতে প্রতিটি যানবাহনের সময় লাগছে আধা ঘণ্টার বেশি। এরপর বিজয় সরণি পার হয়ে জাহাঙ্গীরগেটেও তীব্র যানজটে পড়তে হচ্ছে পরিবহনগুলোকে। এই দুই মোড় পার হতে গড়ে দেড় ঘণ্টা সময় লাগছে।
এ রাস্তায় চলাচলকারী ভিআইপি পরিবহনের সহকারী মোহাম্মদ আলী বলেন, আজকে রাস্তায় চাপ বেশি। অফিস-আদালত খোলায় চাপ বেড়েছে। কিন্তু অন্যদিনের মতো বাস বাড়েনি। এজন্য অনেক যাত্রী বাস পাচ্ছে না।
এদিকে স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার চাপ সামলাতে গিয়ে সড়কে বেসামাল অবস্থা ট্রাফিক পুলিশের।
সরেজমিনে খোঁজ নিয়ে ও মাঠ পর্যায়ের ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে আগের মতো ব্যাপক যানবাহনের চলাচল শুরু হয়েছে। তার মধ্যে এসএসসি পরীক্ষা বাড়তি চাপ তৈরি করেছে সড়কে। এসএসসি পরীক্ষার কেন্দ্র সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট সকাল থেকেই।
জানতে চাইলে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঈদ উপলক্ষ্যে ঢাকা ছেড়ে গ্রামে যাওয়া মানুষজন ছুটি শেষে ঢাকায় ফিরেছেন। এর মধ্যে খুলেছে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। তার মধ্যে এসএসসির ইংরেজি পরীক্ষা। সড়কে চাপ সকাল থেকেই। আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা মাঠ পর্যায়ে রোদে পুড়ে কাজ করছেন সড়কের শৃঙ্খলা বজায় রাখতে। কিন্তু সড়কে প্রচন্ড চাপ।
ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ সোহেল রানা বলেন, সড়কে মারাত্মক চাপ। আমরাও প্রেসারে আছি। তিন দিনের ছুটি শেষে সরব হয়েছে অফিসপাড়া। এসএসসি পরীক্ষা, অফিস ও স্কুলগামী যানবাহনের চাপে যানজট লেগেছে। বিশেষ করে বেইলি রোড ও ধানমন্ডির মতো জায়গায় যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেশি সেখানে যানজট বেশি লাগছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।