ল্যাভরভের বক্তব্যে স্পষ্ট, বড় শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে দেশ -ফখরুল
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের বক্তব্যে স্পষ্ট বাংলাদেশ বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এজন্য আওয়ামী লীগ সরকারই দায়ী- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুমুয়াবার (৮ সেপ্টেম্বর) মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে র্যালিপূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ দেশকে বিপদের দিকে ঠেলে দিয়েছে। এই সরকার গত দুইটা জাতীয় নির্বাচনে জনগণকে ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি কোনো সংঘাত, গোলযোগ চায় না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে আন্দোলন করছে। আর এই আন্দোলনে সরকারের পতন অনিবার্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।