আবারও শর্ত যুক্ত করে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে -আইনমন্ত্রী
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আগের মতো কারাদ- স্থগিত রেখে আবারও শর্ত যুক্ত করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে।
জুমুয়াবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের আবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনে এর কোনো সুযোগ নেই। আগামী ২৪ সেপ্টেম্বর তার জামিনের ছয় মাসের মেয়াদ শেষ হবে।
এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রতিষ্ঠান প্রধানের অনুমতি না নিয়ে শৃঙ্খলা ভঙ্গ করে সরকারের পদে থেকে সরকার সম্পর্কে মিথ্যাচার করেছেন তিনি। সর্বশেষ তিনি অ্যাটর্নি জেনারেলকে না জানিয়ে অপবাদ করেছেন। সেই দোষে তিনি দোষী। আমরা তিন দিন অপেক্ষা করেছি তিনি পদত্যাগ করেন নাই। সেজন্য তাকে বরখাস্ত করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।