হামাসের বীরত্ব:
লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা
, ২৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ আশির, ১৩৯১ শামসী সন , ০৭ মার্চ, ২০২৪ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরে আমেরিকার দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারিয়ি উল্লেখ করেছেন।
গত মঙ্গলবার তিনি এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী আমেরিকার দুটি যুদ্ধজাহাজের বিরুদ্ধে বড় রকমের সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট অংশ নেয়।
জেনারেল সারিয়ি বলেন, অভিযান বাস্তবায়ন করতে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র এবং বিমান বাহিনীর ড্রোন ব্যবহার করা হয়। তিনি বলেন, দখলদার ইসরাইল গাজার নিপীড়িত এবং দুর্দশাগ্রস্ত মানুষের বিরুদ্ধে যে গণহত্যা ও বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইয়েমেনের ওপর ইঙ্গো-মার্কিন বাহিনীর হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে।
জেনারেল সারিয়ি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ ইয়েমেনের সেনারা শত্রুর অবস্থানে হামলা চালাতে মোটেই দ্বিধা করবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)