২০২৩ সালে সুইস ব্যাংকের নিট লোকসান ৩৬২ কোটি সুইস ফ্রাঁ
, ২৫ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ আশির, ১৩৯১ শামসী সন , ০৭ মার্চ, ২০২৪ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
টানা দ্বিতীয় বছরের মতো বড় লোকসান গুনেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বা সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। ২০২৩ সালে ব্যাংকটির নিট লোকসান দাঁড়িয়েছে ৩৬২ কোটি সুইস ফ্রাঁ (৩৬০ কোটি ডলার)। এক বিবৃতিতে এ তথ্য জানায় ব্যাংকটি।
ব্যাংকের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন ধাপে ব্যাংক ঋণের সুদের হার বাড়িয়েছে সুইস কেন্দ্রীয় ব্যাংক। উচ্চ সুদহারের ফলে আমানতের বিপরীতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরিশোধ করতে হয়েছে অতিরিক্ত অর্থ। এ কারণেই মূলত নিয়ন্ত্রক সংস্থাটিকে বড় অঙ্কের এই লোকসান গুনতে হয়েছে।
ব্যাংকের দেয়া তথ্য অনুসারে, ২০২৩ সালে সরকারি বন্ড, বিল, আমানতসহ স্থানীয় মুদ্রায় সংরক্ষিত দায়ে লোকসান হয়েছে ৮৫০ কোটি সুইস ফ্রাঁ। বাণিজ্যিক ব্যাংকগুলোর স্বল্পমেয়াদী আমানতে সুদ পরিশোধ করতে গিয়ে এই লোকসান গুনতে হয়েছে। অন্যদিকে ওই বছর ব্যাংকের ৭০ হাজার কোটি ফ্রাঁ মূল্যের বৈদেশিক বন্ড ও শেয়ার থেকে মুনাফাও কমেছে আশঙ্কাজনক হারে। এর প্রধান কারণ ছিল স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েক বছর ধরেই সুদহার নিম্নমুখী রেখেছিল। তবে ২০২২ সালে দেশটি মূল্যস্ফীতির অভিঘাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে সংকোচনমুখী মুদ্রানীতি গ্রহণ করে। ফলে ওই বছরও বড় অংকের লোকসানে পড়ে ব্যাংকটি।
এদিকে অব্যাহত লোকসানের কারণে বিনিয়োগকারী এবং কেন্দ্রীয় ও স্থানীয় সরকারকে লভ্যাংশ দিতে পারছে না এসএনবি। গত বছরও বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ পায়নি।
তথ্যমতে, ২০২২ সালে ব্যাংকটি প্রায় ১৩ হাজার কোটি ফ্রাঁ লোকসান গুনেছিল। এমন পরিস্থিতির মধ্যেই রোববার পদত্যাগ করছে ব্যাংকের চেয়ারম্যান থমাস জর্ডান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












