লোহিত সাগরে ভারতগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
এবার লোহিত সাগরে ভারতগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথি এটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই ড্রোন হামলা চালিয়েছে। গত রোববার (২৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে এই তথ্য জানানো হয়। যে ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়েছে সেটির নাম এম/ভি সাইবাবা।
প্রতিবেদনে বলা হয়, ২৫ জন ভারতীয় ক্রু সদস্য সুস্থ আছে। ভারতীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে হামলা হয় গ্যাবনের মালিকানাধীন ওই জাহাজটিতে। শনিবার ভোরেই হামলা চালানো হয় আরব সাগরের ভারতীয় উপকূলে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে ভারতগামী আরেকটি জাহাজে।
সেটিতেও ড্রোন হামলা চালানো হয়েছিল।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি বলেছেন, হুতি বিদ্রোহীরা তাদের নিজেদের সিদ্ধান্তে ও সক্ষমতায় এই ধরনের হামলা চালাচ্ছে।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে অসংখ্য জাহাজে হামলা চালিয়েছে। তারা বলেছে, গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সামরিক আক্রমণের প্রতিবাদে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে লোহিত সাগরে হামলার লক্ষ্যবস্তু করছে তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)