ভূমধ্যসাগর বন্ধ করে দেয়ার হুমকি ইরানের
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ‘অপরাধ’ সংঘটিত করতে থাকলে ভূমধ্যসাগর বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন কমান্ডার। তবে কী ধরনের পদক্ষেপের মাধ্যমে ভূমধ্যসাগর বন্ধ করে দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় হুতিদের সঙ্গে ইরানও জড়িত।
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বিরুদ্ধে গত ৭ অক্টোবর থেকে যুদ্ধ চালিয়ে আসছে ইরান-সমর্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গাজার ক্ষমতাসীন এই গোষ্ঠী উপত্যকায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি অপরাধযজ্ঞে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছে। দুই মাসের বেশি সময় ধরে চলমান হামাস-দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল যুদ্ধে গাজায় ২০ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের নির্বিচার হামলায় বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, ‘শিগিগরই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালি এবং অন্যান্য নৌপথ বন্ধ করে দেওয়া হবে।’
ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা গত মাসে গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের হামলার প্রতিশোধে লোহিতসাগর দিয়ে চলাচলকারী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি সব বাণিজ্যিক জাহাজে হামলার হুমকি দিয়েছে। এমনকি বেশ কিছু জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে বিশ্বের প্রধান প্রধান শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজ পরিচালনার রুট পালটাতে বাধ্য হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি নাকদির বরাত দিয়ে বলেছে, ‘গতকাল পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালি তাদের জন্য (দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল এবং যুক্তরাষ্ট্র) দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আজ তারা আটকা পড়েছে... লোহিত সাগরে।’
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, বাণিজ্যিক জাহাজে হামলায় হুতিদের সঙ্গে ইরান জড়িত। জুমুআবার হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটিকে অস্ত্র ও ট্যাকনিক্যাল ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করছে ইরান। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেছে, আমরা জানি ইরান লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনায় গভীরভাবে জড়িত। সে বলেছে, এটি ইরানের দীর্ঘমেয়াদি সমর্থন এবং এ অঞ্চলে হুতিদের অস্থিতিশীল কর্মকা-ের উৎসাহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
গাজা থেকে শত শত মাইল দূরে অবস্থিত সুয়েজ খাল। এই খালের মাধ্যমেই লোহিতসাগর দিয়ে ভূমধ্যসাগরের দিকে জাহাজ চলাচল করে, যা দূরত্ব কমিয়েছে এশিয়া ও ইউরোপের মধ্যে। কিন্তু দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল ও হামাসের সংঘাতে নতুন সংকট তৈরি হয়েছে সুয়েজ খালে, যা বিশ্ব অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিতসাগরে বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে। বিশেষ করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলগামী জাহাজ লক্ষ্য করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












