গাজায় ত্রাণের জন্য জাতিসংঘ সমঝোতার প্রস্তাব পাস করেছে -অ্যামনেস্টি
ফিলিস্তিনে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে যুদ্ধবিরতি ‘খুবই প্রয়োজনীয়’ ছিল বলেছে অ্যামনেস্টি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছে, গাজায় সহায়তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ‘সমঝোতার প্রস্তাব’ পাস করেছে। ফিলিস্তিনে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে এটি ‘খুবই প্রয়োজনীয়’ ছিল। তবে এই সহায়তা প্রস্তাবকে ‘দুঃখজনকভাবে অপর্যাপ্ত’ বলেছে সে।
যুদ্ধবিরতির দাবি না জানিয়ে গাজায় মানবিক ত্রাণ বাড়াতে গত জুমুয়াবার প্রস্তাব পাস করেছে জাতিসংঘ। এরপর দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানায় ক্যালামার্ড। সে বলেছে, ‘গাজাবাসী যে দুর্ভোগ পোহাচ্ছেন, আমরা সেটির প্রত্যক্ষদর্শী। তাদের যন্ত্রণা লাঘবের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব গত ৭ অক্টোবর ইসরায়েল হামলা শুরুর পর থেকে গাজায় এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন বলে জানায়। গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেছে সে।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোতে তা আটকে গেছে। সব পক্ষকে হামলা বন্ধে জাতিসংঘের আহ্বানও এ কারণে দুর্বল হয়ে গেছে। আর পুরো বিষয়টিকে মর্যাদাহানিকর বলে মন্তব্য করেছে ক্যালামার্ড।
গাজায় সংঘাতে লিপ্ত সব পক্ষের প্রতি পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। এ নিয়ে ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়। তাতে গাজায় ‘নিরাপদে ও বাধাহীনভাবে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে’ চলমান সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তুলেছিল সদস্যদেশ সংযুক্ত আরব আমিরাত। প্রথমে তাতে ‘অবিলম্বে লড়াই বন্ধের’ আহ্বানের কথা বলা হয়েছিল। তবে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের চাপের মুখে প্রস্তাবের ভাষায় বেশ কাটছাঁট করা হয়েছে। শেষ পর্যন্ত পাস হওয়া প্রস্তাবে ‘লড়াই বন্ধের আহ্বান’ কথাটি এড়িয়ে ‘লড়াই বন্ধে উপযুক্ত পরিস্থিতি তৈরির’ আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।