লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জ্বালানিসংকটে সারা দেশে বিদ্যুৎ-বিভ্রাট বেড়ে যাওয়ায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, পল্লী বিদ্যুৎ এলাকায় অত্যধিক লোডশেডিংয়ের কারণে জনরোষ বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা হচ্ছে। সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্র ও অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।
সারা দেশের গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহ করে ছয়টি বিতরণ সংস্থা। এর মধ্যে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করে ডিপিডিসি ও ডেসকো। ঢাকায় চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ঢাকার বাইরে সারা দেশের গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৮০টি সমিতি। আরইবির পাশাপাশি কিছু এলাকায় করে পিডিবি। আর উত্তরাঞ্চলের শহর এলাকায় নেসকো ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর এলাকাগুলোতে ওজোপাডিকো বিদ্যুৎ সরবরাহ করে। অন্তত তিনটি জেলায় নেসকো, ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় কর্মকর্তারা পুলিশের সহায়তা চেয়ে চিঠি দিয়েছেন।
গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোয় নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন এবং রাতে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে সৈয়দপুর থানায় গতকাল লিখিত আবেদন করেছে নেসকোর সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ। চিঠিতে বলা হয়, সারা দেশের মতো সৈয়দপুরেও লোডশেডিং করা হচ্ছে। এতে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
নেসকোর পক্ষ থেকে পুলিশ মোতায়েনের অনুরোধ জানানোর কথা উল্লেখ করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীতে অফিস এবং বিদ্যুৎ বিতরণের উপকেন্দ্রসমূহে নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার থানায় চিঠি দিয়েছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি। জেলার ছয়টি থানায় ওই চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক খুরশীদ আলম। তিনি বলেন, ৮০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাচ্ছেন ৪৫ থেকে ৫৫ মেগাওয়াট। বিদ্যুৎ সরবরাহের অবস্থা খারাপ থাকায় নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
ডোমার থানার ওসি হাবিবুল্লাহ বলেন, বিদ্যুতের সব স্থাপনায় পুলিশ মোতায়েনসহ টহল অভিযান অব্যাহত আছে।
কুষ্টিয়ায় সব গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যালয়ে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে স্থানীয় ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতি। সোম ও মঙ্গলবার পৃথক দুটি চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।
ওজোপাডিকো কুষ্টিয়া কার্যালয় থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, এলাকায় ব্যাপক হারে লোডশেডিং করতে হচ্ছে। এর ফলে জনমনে অসন্তোষ বিরাজ করছে। সংকটময় এ পরিস্থিতিতে কেপিআইভুক্ত স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনার ওপর নাশকতা হওয়ার আশঙ্কা রয়েছে।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চাহিদা ১৫৫ মেগাওয়াট, পাওয়া যাচ্ছে মাত্র ৮৫ থেকে ৯৫ মেগাওয়াট। ফলে ৬০-৭০ মেগাওয়াট ঘাটতির কারণে বাধ্য হয়ে দীর্ঘ সময় লোডশেডিং করতে হচ্ছে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, দুটি চিঠি বুধবার সকালে দেখেছেন। পুলিশের নজরদারি রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার গোপালগঞ্জ পুলিশ সুপারকে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে ওজোপাডিকোর স্থানীয় কার্যালয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












