সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাত মাস আগে রাস্তা কেটে রেখেছে সিটি করপোরেশন। এখন সেই রাস্তা আবার কাটছে ওয়াসা। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট মেরামত, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, গ্যাস, বিদ্যুৎ এবং ইন্টারনেট লাইনের কাজের নামে চলছে যত্রতত্র খোঁড়াখুঁড়ি। এক সংস্থার কাজের সমাপ্তি না হতেই অন্য সংস্থা এসে নতুন রাস্তা কাটায় একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে শহরবাসীর জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরবাগ, মধুবাগ, রামপুরা, নতুন রাস্তা, মিরেরটেকসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছয়-সাত মাস ধরে রাস্তা কেটে রাখা হয়েছে। রাস্তায় যান চলাচল তো দূরে থাক মানুষের হেঁটে চলাই কষ্টকর। ইট, সুরকি, খোয়া ফেলে রাখায় আবার ছোট-বড় গর্ত থাকায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এলাকার মানুষ। এর সমাধান কবে তা কেউ জানে না। মিরেরটেকের বাসিন্দা রবিন জানান, প্রায় সাত আট মাস হলো সিটি করপোরেশন রাস্তা কেটে রেখেছে। গাড়ি নিয়ে চলতে পারি না। হাতিরঝিলে এক গ্যারেজে গাড়ি রাখতে হয়। অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি শুধু মধুবাগ, মিরবাগ, মগবাজারে সীমাবদ্ধ নয়, রাজধানীর সব জায়গায় এমন চিত্র চোখে পড়ে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, একটি সংস্থা রাস্তা করে যাওয়ার ঠিক দুই সপ্তাহ পর অন্য একটি সংস্থা এসে কেবল তার বা ক্যাবল টানার জন্য সেই নতুন রাস্তা খুঁড়ে ফেলে। এতে কাজের যেমন মান নষ্ট হয়, তেমনি বর্ষার সময়ে এসব খোঁড়া অংশ কাদায় একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রিকশাচালক ও সিএনজিচালকরা জানান, খারাপ রাস্তার কারণে গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে এবং আয় কমে গেছে।
এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা বাধ্যতামূলক। কেউ গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ পানিতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ -স্পিকার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুস্বাদু আপেল বরই ঝুলছে গাছে থোকায় থোকায়
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)