২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
, ১৪ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
গত একদিনে দেশে ঘণ্টায় ৫৫ থেকে ৬০ হাজার কিলোওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মধ্যরাতে নিজের অনলাইন পেজে একটি জরিপের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
ফাইজ তাইয়েব আহমেদের পোস্টে বলা হয়, ২০২২ সালের পর থেকে এক দিনে এটাই সর্বোচ্চ লোডশেডিং। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে নজিরবিহীন লোডশেডিং পরিস্থিতি চলছে বলেও দাবি করা হয়। একই সঙ্গে ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলমান লোডশেডিং ২২ গুণ বেশি বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে আসিফ শাহরিয়ার পৃথক এক পোস্টে তার জরিপের পদ্ধতি তুলে ধরেন। তিনি জানান, গত পাঁচ বছরের তথ্য তারিখ অনুযায়ী পাশাপাশি রেখে তুলনা করা হয়েছে। অর্থাৎ ২০২৬ সালের ১২ আগস্টের সঙ্গে ২০২৫, ২০২৪, ২০২৩ ও ২০২২ সালের ১২ আগস্টের তথ্য তুলনা করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, গ্রাফের প্রতিটি রেখা সংশ্লিষ্ট বছরে নির্দিষ্ট দিনে কত মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুতের চাহিদা পূরণ করা যায়নি, তা দেখায়। এক দিনের অস্বাভাবিক ওঠানামার প্রভাব কমাতে সাত দিনের গড় ব্যবহার করা হয়েছে।
আসিফ শাহরিয়ার আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ইতিহাসের সর্বোচ্চ লোডশেডিং চলছে। তিনি বলেন, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে প্রকাশ্যে দেওয়া তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করেই এই হিসাব করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)