লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সন্দেহ নাহিদের
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে আদৌ লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে কি না- এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে স্পষ্ট কোনো আত্মবিশ্বাস নেই বলে মন্তব্য করেছে দলটির আহ্বায়ক নাহিদ। তার মতে, নির্বাচনী পরিবেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় ঐকমত্যও এখনো তৈরি হয়নি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বে আগত নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলে নাহিদ।
নাহিদ জানায়, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ইইউ চায় এই নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হয় এবং ফল ঘোষণার পর সব পক্ষ তা গ্রহণ করে নেয়। এতে দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াও নির্বিঘ্ন হবে বলে তারা আশাবাদী।
সে বলেছে, ইইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ সম্পর্কে জানতে আগ্রহ দেখিয়েছে। তারা নিরপেক্ষভাবে কাজ করবে বলে আশ্বাস দিয়েছে এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করছে। একই সঙ্গে এনসিপিকেও সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে সরকারি সুযোগ-সুবিধা ও বিশেষ প্রোটোকলের মাধ্যমে পক্ষপাতের বার্তা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করতে পারে। এ কারণে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে- এমন আত্মবিশ্বাস এনসিপির নেই বলে সে মন্তব্য করে।
মিডিয়ার ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাহিদ। সে বলেছে, কিছু মূলধারার গণমাধ্যম এনসিপিকে লক্ষ্য করে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে, যা দলের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)