সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি -আসিফ নজরুল
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
১৫ বছর আমি ছিলাম পাকিস্তানের দালাল, ওভারনাইট আমি হয়ে গেছি ভারতের দালাল। গত ১৬ মাসে বাংলাদেশে আমার চেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার কেউ হয়নি বলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এমন মন্তব্য করে চলমান সমালোচনা, ব্যক্তিগত আক্রমণ ও সংস্কার প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেছেন অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি নিজে বহু বছর ধরে সংস্কারের জন্য লড়াই করেছি। আমরা যখন সংস্কার নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করি, তখন অবশ্যই সমালোচনার কিছু যৌক্তিক দিক থাকে। কিন্তু অনেক সময় এই সমালোচনা নির্দয় পর্যায়ে চলে যায়।
আসিফ নজরুল বলেন, ধরুন ১০টি বিষয়ের মধ্যে সরকার যদি ৪টি কাজ করে, তাহলে অন্তত সেই ৪টিকে স্বীকৃতি দিন। এরপর বাকি ৬টি কেন করতে পারল না, সে বিষয়ে কঠোর সমালোচনা করুন, সমস্যা নেই। কিন্তু একেবারেই কিছু হয়নি এমনভাবে কথা বললে দুঃখ লাগে। তখন মনে হয় সমালোচনাটা সততার জায়গা থেকে হচ্ছে নাকি সেটি একটি পেশা বা আত্মতৃপ্তির বিষয়ে পরিণত হয়েছে।
বিচার বিভাগের সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা সারাজীবন বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছি। এখন বিচার বিভাগে পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি, বাজেট অ্যালোকেশন ও বাজেট ব্যবস্থাপনার সব ক্ষমতা উচ্চ আদালতের হাতে দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এমনটা কখনো হয়নি। আমাদের সবচেয়ে দুঃসাহসী কল্পনাতেও যা ছিল, তার সবটুকুই বিচার বিভাগকে দেওয়া হয়েছে। এটি কোনো ম্যাজিক লাইট নয় যে সঙ্গে সঙ্গে সব বদলে যাবে, তবে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার ভিত্তি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, একটি গুম কমিশন গঠন করা হয়েছে, যা অসাধারণভাবে কাজ করছে। সেই অভিজ্ঞতার আলোকে মানবাধিকার কমিশন আইন সংস্কার করা হয়েছে। প্রত্যয়ের সঙ্গে বলতে পারি, দক্ষিণ এশিয়ার যেকোনো মানবাধিকার আইনের চেয়ে আমাদের আইন এখন ভালো অবস্থানে রয়েছে। এই আইনের আওতায় অচিরেই মানবাধিকার কমিশনে নিয়োগ দেওয়া হবে।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, যারা এই আইনের সবচেয়ে বড় সমালোচক ছিলেন, তাদের সঙ্গেই বসে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। তাদের ৯০ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তবে প্রত্যাশা ম্যানেজমেন্ট জরুরি।
ভারতের আধিপত্য প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার আসার পর ভারতকে আধিপত্যবাদী অবস্থান থেকে সরিয়ে বাংলাদেশকে মুক্ত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)