লেবুর খোসা যেসব কাজে ব্যবহার করা যায়
, ০৯ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ তাসি’, ১৩৯১ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
১. লেবুর খোসা: মহাদেশীয় রকমারি পদ, কেক, টার্ট কিংবা স্যালাডে লেবুর রস না দিয়ে ব্যবহার করা তার খোসা। রস বার করে নেওয়া লেবুর বাইরের অংশ থেকে ‘লেমন জেস্ট’ তৈরি করে রাখা যায়।
২. জীবাণুনাশক: সিরকা, বেকিং সোডার মতো উপাদানের সঙ্গে লেবুর খোসা ভিজিয়ে রাখলে তা প্রাকৃতিক জীবাণুনাশক হিসাবেও ব্যবহার করা যায়। পানির সঙ্গে পরিমাণ মতো ওই মিশ্রণ দিয়ে কাচের টেবিল, কাচের বাসন, মেঝে পরিষ্কার করা যেতেই পারে। সম্পূর্ণ রাসায়নিক বর্জিত এই জীবাণুনাশক হাতের ত্বকেরও যতœ নেয়।
৩. প্রাকৃতিক ক্লিনার: সাদা পোশাকের হলদেটে ছোপ কিংবা ব্যবহার করা চপিং বোর্ডের কালচে দাগ সবই তুলে ফেলতে পারে লেবুর খোসা। সিরকার সঙ্গে ফেলে দেওয়া লেবুর খোসা বেশ কয়েক দিন ভিজিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে প্রাকৃতিক ক্লিনার।
৪. প্রাকৃতিক রেপেলেন্ট: মশা তাড়ানোর তেল বা ধূপ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লেবুর খোসা কিন্তু এ ক্ষেত্রে প্রাকৃতিক রেপেলেন্ট হিসাবে দারুণ কাজ করে। লেবুর খোসার মধ্যে সামান্য লবঙ্গ তেল এবং কর্পূর দিয়ে তার মধ্যে একটি মোমবাতি জ্বেলে রাখলে ধারে কাছে মশা ঘেঁষতে পারে না।
৫. এয়ার ফ্রেশনার হিসাবে: হেঁশেলে রেখে দেয়া আবর্জনা থেকে ঘরে দুর্গন্ধ ছড়াচ্ছে? ময়লা ফেলার বাক্সের কাছে বেশ কয়েকটি ব্যবহার করা লেবুর খোসা রেখে দিতে পারেন। গন্ধ দূর হবে। একই ভাবে ফ্রিজের ভিতরেও লেবুর খোসা রাখা যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












