লেবাননে হামলা হলে দখলদার ইসরায়েলকে পাল্টা জবাব দেবে ইরাকি যোদ্ধারা
ইরাকের ইসলামি প্রতিরোধ গোষ্ঠী লেবাননে নতুন আগ্রাসন শুরু হলে দখলদার ইসরায়েল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে।
গোষ্ঠীটির এক ফিল্ড কমান্ডার সংবাদ সংস্থা এএফপিকে বলেছে, লেবাননে দখলদার ইসরায়েল পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসন শুরু করলে উত্তেজনার জবাব তারা উত্তেজনাতেই দেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার বলেছেন, ইরাকের ইসলামি প্রতিরোধ এরইমধ্যে লেবাননে তাদের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টাদের পাঠিয়েছে।
ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলি আল-বাইদার সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধ শুরু হলে তা কখনো লেবাননের ভূখ-ে সীমাবদ্ধ থাকবে না। তিনি শঙ্কা প্রকাশ করেছেন, ‘ইরাক অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।’
গত বছরের ৭ অক্টোবর গাজায় সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই মুখোমুখি অবস্থানে রয়েছে হিজবুল্লাহ ও সন্ত্রাসী ইসরায়েল, চলছে হামলা-পাল্টা হামলা।
হিজবুল্লাহ ধারাবাহিকভাবেই দখলদার ইসরায়েলের নানা স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলও পাল্টা ব্যবস্থা হিসেবে লেবাননের হিজবুল্লাহ অধ্যুষিত বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে।
সম্প্রতি হিজবুল্লাহ হামলার পরিমাণ বাড়িয়ে দেয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।