২১৫ কিলোমিটার গতিতে জ্যামাইকায় বেরিলের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি
ক্যারিবিয়ান অঞ্চলের দেশ জ্যামাইকাতে প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে অতি বিপজ্জনক শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন বেরিল। ঝড়টি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার।
শক্তিশালী এই ঝড়ে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছ উপড়ে গেছে। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বাতাস এবং বৃষ্টির সাথে শক্তিশালী হারিকেন বেরিল জ্যামাইকায় আঘাত হেনেছে। এতে করে ক্যারিবিয়ান এই দ্বীপে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছপালা ভেঙে পড়েছে।
বিবিসি বলছে, ঘণ্টায় ১৩০ মাইল (২১৫ কিলোমিটার) বেগে বাতাসসহ ক্যাটাগরি- ৪ এই হারিকেনটি দ্বীপের দক্ষিণ উপকূলে আঘাত হানে। হারিকেনের তা-বে সেখানকার বহু রাস্তা প্লাবিত হয়েছে এবং ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। ক্যারিবীয় অঞ্চলে এই ঝড়ের আঘাতে এ পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছে।
সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনের অংশ ইউনিয়ন আইল্যান্ডে বেরিলের তা-বে প্রায় ৯০ শতাংশ বাড়ি ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।