লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
, ০৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২১ জুন, ২০২৬ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ লেবাননে ইসরাইল কর্তৃক যুদ্ধাস্ত্র হিসেবে রাসায়নিক আগাছানাশক ব্যবহার এবং পৃথক হামলায় তিন লেবানিজ সেনাকে হত্যার তীব্র নিন্দা ও আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে লেবানন।
দেশটির সরকারের দাবি, এই হামলাগুলো ওয়াশিংটনে মার্কিন মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি আলোচনাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত চেষ্টা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দায়ের করা এক আনুষ্ঠানিক অভিযোগে লেবানন জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি ইসরাইলি বাহিনী দক্ষিণ সীমান্তের বেশ কয়েকটি গ্রামে ‘গ্লাইফোসেট’ নামক রাসায়নিক আগাছানাশক স্প্রে করে।
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বৈজ্ঞানিক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, আইতা আল-শাব, রাস আল-নাকুরা এবং আল-ধাইরা গ্রাম থেকে সংগৃহীত মাটির নমুনা পরীক্ষা করে সেখানে গ্লাইফোসেটের ঘনত্ব প্রতি গ্রামে ২২,৭৫০ মাইক্রোগ্রাম পর্যন্ত পাওয়া গেছে। এই মাত্রা সাধারণ কৃষিকাজে ব্যবহৃত পরিমাণের চেয়ে হাজার গুণ বেশি। উল্লেখ্য, আন্তর্জাতিক ‘রাসায়নিক অস্ত্র কনভেনশন’ অনুযায়ী যুদ্ধে পদ্ধতি হিসেবে যেকোনো ধরনের আগাছানাশক বা রাসায়নিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের যুদ্ধযানকে টার্গেট করে ধ্বংসের পূর্বমুহুর্ত
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধের ব্যয়ে ইসরাইলে বাড়ছে অর্থনৈতিক চাপ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন হাজার পাউন্ড ছাড়ালো কুমড়ার ওজন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারদের ড্রোন হামলা ঠেকাবে ইরানের ‘মজিদ’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরায়েলি দখলদাররা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সমাবেশের ডাক
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তুরস্কে গণমাধ্যমের ওপর দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












