লেবাননে নতুন সরকার গঠন, ২৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা ঘোষণা
, ১০ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩তাসি’, ১৩৯২ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে নতুন সরকার ঘোষণা হয়েছে। গঠন করা হয়েছে ২৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা। মন্ত্রিত্ব পেয়েছে হিজবুল্লাহও। এ বিষয়ে রয়টার্স লেবানন কর্মকর্তাদের বরাতে খবর জানিয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি শনিবার লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় এক ঘোষণায় জানায়, প্রেসিডেন্ট জোসেফ আউন সাবেক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সরকারের পদত্যাগ গ্রহণের পর ২৪ সদস্য বিশিষ্ট নতুন সরকার গঠনের অনুমোদন দিয়েছেন এবং একটি ডিক্রি জারি করেছেন।
প্রেসিডেন্ট কার্যালয় আরও জানায়, নাজিব মিকাতি পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নওয়াফ সালাম। ২৪ সদস্যের নতুন মন্ত্রিসভায় মিকাতির সরকার ছিল দুই বছরেরও বেশি সময় ধরে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনটি ডিক্রি ঘোষণার কথা জানিয়ে বলেন, ক্ষমতার ভাগাভাগি অনুসারে, সালাম সরকারের ২৪ মন্ত্রী খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সমানভাবে ভাগ করা হয়েছে।
নতুন সরকারের মন্ত্রিসভায় হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্টের প্রতিনিধিরাও স্থান পেয়েছে। দুই দল মিলে পাঁচজন মন্ত্রী পেয়েছে, এর মধ্যে আমাল মুভমেন্টের তিনজন এবং হিজবুল্লাহর দুইজন মন্ত্রী রয়েছে।
এদিকে, গত ৭ ফেব্রুয়ারি, মার্কিন উপ-বিশেষ দূত মরগান ওর্টাগাস লেবাননের নতুন সরকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, হিজবুল্লাহ সরকারে থাকলে এটি একটি রেডলাইন হবে।
নওয়াফ সালাম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি লেবাননে ব্যাপক সংস্কারের কথা বলেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)