লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ ফেরত দেয়ার অনুরোধ র্যাবের
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ র্যাব ব্যাটালিয়নে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এক খুদে বার্তায় এ অনুরোধ জানান।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুট করা অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ র্যাব ব্যাটালিয়নে ফেরত প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।